দামেস্কে বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার রাজধানী দামেস্কে গতকাল শুক্রবার সরকারি বাহিনী বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। প্রত্যক্ষদর্শী ও বিরোধীদের দাবির বরাত দিয়ে গতকাল শুক্রবার আল জাজিরা টেলিভিশনের অনলাইনে প্রকাশিত খবরে এ কথা জানানো হয়।দেশটির সরকারবিরোধীরা দাবি করেছে, বাশার আল আসাদের অনুগত সরকারি বাহিনী দামেস্কের বিভিন্ন এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে আপ্রাণ চেষ্টা করছে।এ পদক্ষেপের অংশ হিসেবে গতকাল ভারী অস্ত্র ও হেলিকপ্টার নিয়ে তারা বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে মিদান এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। তবে বিদ্রোহীরা দামেস্কের অন্যান্য এলাকা ও সীমান্তে হামলা জোরদার করেছে।ইরাক সরকার সিরিয়ার সঙ্গে তাদের প্রধান আন্তসীমান্ত পথ বন্ধ করে দিয়েছে। এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গতকাল শুক্রবার সর্বসম্মতভাবে সিরিয়ায় জাতিসংঘের পর্যবেক্ষণ মিশনের মেয়াদ আরও ৩০ দিন বাড়িয়েছে। এর এক দিন আগে নিরাপত্তা পরিষদে সিরিয়াবিষয়ক একটি প্রস্তাবনা চীন ও রাশিয়ার ভেটোর মুখে পড়ে।