দামেস্কে সেনা হামলায় নিহত ৩৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার রাজধানী দামেস্কের পাশে একটি এলাকায় সরকারি বাহিনীর হামলায় কমপক্ষে ৩৪ জন নিহত হয়েছে। সরকারবিরোধী বাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানিয়েছে, নিহত লোকজনের মধ্যে সাতজন শিশু।ব্রিটেনভিত্তিক সিরীয় মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা আজ সোমবার বলেছে, গোতা এলাকায় বিমান ও গোলন্দাজ বাহিনীর হামলায় গতকাল রোববার ১৯ ব্যক্তি নিহত হয়েছে। বাকি হতাহতের ঘটনা ঘটে আশপাশের শহর ও গ্রামগুলোতে।সংস্থাটি বলছে, গত ২২ মাসে সরকারবিরোধীদের ওপর এটাই সবচেয়ে বড় হামলা। এতে বিদ্রোহী দলের প্রায় ১০ জন মারা গেছে।