দারফুরে নিহত বাংলাদেশি শান্তিরক্ষীর লাশ দেশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ সুদানের দারফুরে নিহত বাংলাদেশি শান্তিরক্ষী আজগর আলীর লাশ আজ শনিবার ঢাকায় এসে পৌঁছেছে। পুলিশ সদর দপ্তরের সিনিয়র তথ্য কর্মকর্তা কামরুল আহসান প্রথম আলো ডটকমকে এ কথা জানিয়েছেন।রাজারবাগ পুলিশ লাইনে আজগর আলীর জানাজা অনুষ্ঠিত হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকারসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।গত ১১ আগস্ট দারফুরে জাতিসংঘের একটি স্থাপনা পাহারা দেওয়ার সময় পুলিশের কনস্টেবল আজগর আলী দুর্বৃত্তদের গুলিতে নিহত হন।