দারফুরে বিদ্রোহী নেতাকে হত্যার দাবি সেনাবাহিনীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুদানের সংঘাতপূর্ণ দারফুর অঞ্চলের শক্তিশালী বিদ্রোহী সংগঠন জাস্টিস অ্যান্ড ইকুয়ালিটি মুভমেন্টের (জেইএম) প্রধান খলিল ইব্রাহিম নিহত হওয়ার দাবি করেছে দেশটির সেনাবাহিনী। তবে নিরপেক্ষ কোনো সূত্র এই খবরের সত্যতা নিশ্চিত করতে পারেনি। বার্তা সংস্থা রয়টার্স এ কথা জানিয়েছে।সুদানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সুনার খবরে বলা হয়েছে, দেশটির সেনাবাহিনী উত্তর কোরদোফান রাজ্যের ওয়াদ বান্দা এলাকায় আজ রোববার ভোরে বিদ্রোহী সংগঠন জাস্টিস অ্যান্ড ইকুয়ালিটি মুভমেন্টের প্রধান খলিল ইব্রাহিমকে হত্যা করেছে।জাস্টিস অ্যান্ড ইকুয়ালিটি মুভমেন্টের সদস্যরা তাঁদের অঞ্চলের প্রতি কেন্দ্রীয় সরকারের অবহেলার অভিযোগ এনে ২০০৩ সালে খার্তুমের বিরুদ্ধে অস্ত্র তুলে নেয়। জাতিসংঘের হিসাবে দারফুর সহিংসতায় এখন পর্যন্ত তিন লাখ মানুষ নিহত হয়েছে। তবে খার্তুমের হিসাবে এই সংখ্যা প্রায় ১০ হাজার।