দারিদ্র্য বিমোচন কর্মসূচিতে দুর্নীতি দূর করার চেষ্টা চলছে: খাদ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, সরকারের নিরাপত্তা কর্মসূচির দুর্নীতির কারণে দরিদ্র মানুষ পর্যাপ্ত সেবা পাচ্ছে না। তিনি বলেন, দারিদ্র্য বিমোচন কর্মসূচিতে এসব অনিয়ম ও দুর্নীতি দূর করতে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে।আজ বৃহস্পতিবার পরিকল্পনা কমিশনে সরকারের দারিদ্র্য বিমোচন কর্মসূচি নিয়ে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে খাদ্যমন্ত্রী এসব কথা বলেন।বেসরকারি একটি টিভি চ্যানেলে প্রচারিত প্রতিবেদনে খাদ্যমন্ত্রী বলেন, দারিদ্র্য বিমোচন কর্মসূচির বিভিন্ন প্রকল্প সরকারি কর্মকর্তা, সাংসদ, উপজেলা চেয়ারম্যান ও স্থানীয় প্রতিনিধিরা বাস্তবায়ন করেন। দুস্থ ভাতা ও বয়স্ক ভাতা কর্মসূচিতে এ ধরনের দুর্নীতি বেশি হয়ে থাকে। স্থানীয় সরকার নির্বাচনে স্থানীয় প্রতিনিধিরা অনেক বেশি অর্থ ব্যয় করছেন। এটা ভালো লক্ষণ নয়।আব্দুর রাজ্জাক বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাড়ানোর চেষ্টা করছে সরকার। সেই সঙ্গে দারিদ্র্য বিমোচন কর্মসূচি কমিয়ে আনার চেষ্টাও চলছে।