দারিদ্র্য বিমোচনে আঞ্চলিক সহযোগিতা বাড়াতে হবে: প্রধানমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে আঞ্চলিক সহযোগিতা বাড়াতে হবে। আজ শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এশিয়া প্যাসিফিক শান্তি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সম্মেলন দুই দিন চলবে। আজ একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল এ ব্যাপারে প্রতিবেদন প্রচার করেছে।শেখ হাসিনা বলেন, মৌলবাদ, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দেশের সবচেয়ে বড় হুমকি। তাই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার পাশাপাশি দারিদ্র্য বিমোচনে আঞ্চলিক সহযোগিতা বাড়াতে হবে। প্রধানমন্ত্রী বিশ্বের উন্নত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, তাদের উচিত ধ্বংসাত্মক অস্ত্র তৈরি বন্ধ করে দরিদ্র দেশগুলোর জীবনমান উন্নয়নে সহযোগিতা করা। তিনি বলেন, দেশে আইনের শাসন ও শান্তি প্রতিষ্ঠায় ’৭১-র মানবতাবিরোধী অপরাধীদের বিচারের আওতায় আনা হয়েছে।