দারিদ্র্য বিমোচনের সর্বোত্তম পথ হচ্ছে কৃষি খাতে প্রবৃদ্ধি অর্জন: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘কৃষি খাতে প্রবৃদ্ধি অর্জন দারিদ্র্য বিমোচনের সর্বোত্তম পথ। তাই আমাদের সরকার কৃষি উত্পাদন বাড়াতে ওই খাতে বর্ধিত হারে ভর্তুকি দিচ্ছে। সরকার কৃষি উপকরণ সহজলভ্য করাসহ বিভিন্ন কৃষকবান্ধব কর্মসূচিও গ্রহণ করেছে।’ আজ বুধবার দুই দিনের বাংলাদেশ খাদ্য নিরাপত্তা বিনিয়োগ ফোরামের উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্বের অন্যান্য উচ্চ উত্পাদনশীল দেশের মতো বাংলাদেশেরও কৃষি উৎপাদন বৃদ্ধির যথেষ্ট সামর্থ্য রয়েছে। ক্ষুধামুক্ত বাংলাদেশ করতে যা অতীব প্রয়োজন, মৎস্য ও গবাদি পশু উৎপাদনশীলতার ক্ষেত্রেও একই কথা বলতে পারি। আমাদের সামর্থ্য আছে। আমাদের যা দরকার, তা হলো লক্ষ্য পূরণের পথে বিদ্যমান বাধাগুলো দূর করার উদ্যোগ।’ শেখ হাসিনা আরও জানিয়েছেন, ‘খাদ্যনীতি বাস্তবায়নে এবং সবার জন্য খাদ্য নিশ্চিত করতে বিশাল অঙ্কের বিনিয়োগ দরকার। সরকার অবশ্যই বিনিয়োগ করবে। বেসরকারি খাতকেও এগিয়ে আসতে হবে। এ জন্য আমাদের উন্নয়ন সহযোগীদেরও আমি এগিয়ে আসার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি। ইউএসএআইডি, ইইউ এবং অন্যান্য সহযোগী সংস্থাগুলো খাদ্যনীতি পরিকল্পনা বাস্তবায়নে আমাদের সাহায্য করে আসছে। এই কার্যক্রমগুলো আরও ভালোভাবে বাস্তবায়ন উপযোগী করে সমন্বয় করতে হবে। আমি আশাবাদী যে, ভবিষ্যতে খাদ্য নিরাপত্তা বিনিয়োগ পরিকল্পনা কার্যকর বাস্তবায়ন করতে এই ফোরাম উন্নয়ন সহযোগীদের সাহায্য-সমর্থন আরও সুদৃঢ় করবে।’ খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আবদুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা দেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীসহ বিভিন্ন দাতা সংস্থার প্রতিনিধিরা।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘কৃষি খাতে প্রবৃদ্ধি অর্জন দারিদ্র্য বিমোচনের সর্বোত্তম পথ। তাই আমাদের সরকার কৃষি উৎপাদন বাড়াতে ওই খাতে বর্ধিত হারে ভর্তুকি দিচ্ছে। সরকার কৃষি উপকরণ সহজলভ্য করাসহ বিভিন্ন কৃষকবান্ধব কর্মসূচিও গ্রহণ করেছে।’ আজ বুধবার দুই দিনের বাংলাদেশ খাদ্য নিরাপত্তা বিনিয়োগ ফোরামের উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্বের অন্যান্য উচ্চ উৎপাদনশীল দেশের মতো বাংলাদেশেরও কৃষি উৎপাদন বৃদ্ধির যথেষ্ট সামর্থ্য রয়েছে। ক্ষুধামুক্ত বাংলাদেশ করতে যা অতীব প্রয়োজন, মত্স্য ও গবাদি পশু উৎপাদনশীলতার ক্ষেত্রেও একই কথা বলতে পারি। আমাদের সামর্থ্য আছে। আমাদের যা দরকার, তা হলো লক্ষ্য পূরণের পথে বিদ্যমান বাধাগুলো দূর করার উদ্যোগ।’ শেখ হাসিনা আরও জানিয়েছেন, ‘খাদ্যনীতি বাস্তবায়নে এবং সবার জন্য খাদ্য নিশ্চিত করতে বিশাল অঙ্কের বিনিয়োগ দরকার। সরকার অবশ্যই বিনিয়োগ করবে। বেসরকারি খাতকেও এগিয়ে আসতে হবে। এ জন্য আমাদের উন্নয়ন সহযোগীদেরও আমি এগিয়ে আসার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি। ইউএসএআইডি, ইইউ এবং অন্যান্য সহযোগী সংস্থাগুলো খাদ্যনীতি পরিকল্পনা বাস্তবায়নে আমাদের সাহায্য করে আসছে। এই কার্যক্রমগুলো আরও ভালোভাবে বাস্তবায়ন উপযোগী করে সমন্বয় করতে হবে। আমি আশাবাদী যে, ভবিষ্যতে খাদ্য নিরাপত্তা বিনিয়োগ পরিকল্পনা কার্যকর বাস্তবায়ন করতে এই ফোরাম উন্নয়ন সহযোগীদের সাহায্য-সমর্থন আরও সুদৃঢ় করবে।’ খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আবদুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা দেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীসহ বিভিন্ন দাতা সংস্থার প্রতিনিধিরা।