দারিদ্র্যের জন্য শতকরা নয় ভাগ শিশু স্কুলে যায় না: শিক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, দেশে শতকরা নয় ভাগ শিশু দারিদ্র্যের কারণে স্কুলে যাওয়ার সুযোগ পায় না। স্কুলে গেলেও প্রাথমিক পর্যায়ে শতকরা ৪৮ শতাংশ শিশু ঝরে পড়ে। আর মাধ্যমিক পর্যায়ে এ সংখ্যা ৪২ শতাংশ। তাই যে করেই হোক, সব শিশুকে স্কুলে আনতে হবে। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর শিশু একাডেমী মিলনায়তনে অগ্রণী ব্যাংক শিশু সাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, দেশে মানসম্পন্ন শিক্ষকের অভাব রয়েছে। তাই শিক্ষকদের জন্য পৃথক বেতন স্কেল ঘোষণা করা হবে।বাংলাদেশ শিশু একাডেমী এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এ অনুষ্ঠানে ১৪০৯ থেকে ১৪১৩ সাল পর্যন্ত পাঁচটি বিভাগে পুরস্কার দেওয়া হচ্ছে। বিভাগ পাঁচটি হলো—ছড়া, কবিতা, গান, গল্প, উপন্যাস, রূপকথা, জীবনী, প্রবন্ধ; অনুবাদ, ভ্রমণ কাহিনী; স্বাস্থ্য, বিজ্ঞান, প্রযুক্তি; নাটক এবং বই অলংকরণ।পুরস্কার হিসেবে প্রত্যেককে ১০ হাজার টাকা, একটি ক্রেস্ট ও সম্মাননা পুরস্কার দেওয়া হচ্ছে।