দারুস সালাম থানায় অভিনেতা ডিপজলের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে আজ মঙ্গলবার রাজধানীর দারুস সালাম থানায় মামলা করেছে পুলিশ। পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা করা হয়।দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক জানান, আজ সকালে গাবতলীর তিন রাস্তা মোড়ে সিগন্যাল অমান্য করার অভিযোগে ডিপজলের গাড়িটি থামাতে বলেন এক ট্রাফিক কনস্টেবল। তখন ডিপজল ওই ট্রাফিক কনস্টেবলের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও গালাগালি করেন। ওই ঘটনার পর পরই ডিপজল পালিয়ে যান।ওসি জানান, এ ঘটনায় পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ডিপজলের বিরুদ্ধে বিকেলে মামলা করা হয়েছে। ডিপজলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।