দারুসসালাম থানা বিএনপির সভাপতি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর দারুসসালাম থানা বিএনপির সভাপতি আবদুর রহমানকে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার ভাঙচুর, চোরাগোপ্তা হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।এদিকে আবদুর রহমানকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সন্ধ্যায় এক বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, গণতান্ত্রিক অধিকারের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বর্তমান শাসকগোষ্ঠী বিরোধী দল ও মতকে দমনপীড়নের মাধ্যমে নিজেদের বাকশালী শাসনকে সুপ্রতিষ্ঠিত করতে চাইছে।এ দিকে গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক বলেন, আজ সন্ধ্যায় গাবতলী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে গত রোববার ঢাকায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও হামলার অভিযোগ রয়েছে।