দালাই লামা-ওবামা সাক্ষাত্কার বাতিলের আহ্বান চীনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোবেল শান্তি পুরস্কার বিজয়ী তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আজকের সাক্ষাত্কার বাতিল করার আহ্বান জানিয়েছে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হং লি তাঁদের মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের প্রতি এ আহ্বান জানিয়েছেন।দালাই লামা বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন। আজ শনিবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁর সঙ্গে সাক্ষাত্ করবেন বলে গতকাল শুক্রবার হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়। সূচি অনুযায়ী, ৩০ মিনিটের এ বৈঠকে তিব্বত বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।হোয়াইট হাউসের পক্ষ থেকে গতকাল শুক্রবার এ সাক্ষাত্কারের ঘোষণা আসার পরপরই চীন এর বিরোধিতা করে এবং তীব্র প্রতিক্রিয়া জানায়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হং লি তাঁর বিবৃতিতে বলেন, দালাই লামার সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের সাক্ষাত্কার দ্রুত বাতিল করার জন্য চীন আহ্বান জানাচ্ছে। এমন সাক্ষাত্কার অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপের শামিল। চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক ক্ষতিগ্রস্ত করে এমন কিছু না করারও আহ্বান জানানো হচ্ছে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, ‘দালাই লামার সঙ্গে কোনো জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তার যেকোনো সাক্ষাত্কারের আমরা তীব্র বিরোধিতা করি।’চীনের তীব্র আপত্তি সত্ত্বেও ২০১০ সালের ফেব্রুয়ারিতে বারাক ওবামা দালাই লামার সঙ্গে সাক্ষাত্ করেন। তখন এ নিয়ে দেশ দুটির মধ্যে কূটনৈতিক উত্তেজনা দেখা দেয়। রয়টার্স।