দালাই লামাকে সম্মানসূচক ডিগ্রি দেওয়ার অনুমতি দিল ভারত সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামাকে সম্মানসূচক পিএইচডি ডিগ্রি দেওয়ার অনুমতি দিয়েছে ভারত সরকার। আজ মঙ্গলবার জামিয়া মিল্লিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বার্ষিক সমাবর্তনে তাঁকে এই ডিগ্রি দেবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। কূটনৈতিকভাবে চীনের জন্য বেশ স্পর্শকাতর বিষয় হওয়ায় দালাই লামাকে ডিগ্রি দিতে ভারত সরকার এর আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অনুমতি দিচ্ছিল না। তবে জম্মু ও কাশ্মীরের অধিবাসীদের ভিসা দেওয়াসহ চীন সরকারের বিভিন্ন পদক্ষেপের কারণে ভারত সরকার নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে আগামী ১৬ ডিসেম্বর চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওয়ের ভারত সফরের কথা রয়েছে। তাই এ সিদ্ধান্তকে চীনের প্রতি ভারত সরকারের এক ধরনের কূটনৈতিক সংকেত হিসেবে দেখা হচ্ছে। —ইন্ডিয়া টুডে অনলাইন