দালালকে ধরে পুলিশে দিলেন যোগাযোগমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের আজ মঙ্গলবার সকালে হঠাত্ ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়ায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয় পরিদর্শন করেছেন।পরিদর্শনের সময় মন্ত্রী অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মোটরযান পরিদর্শক মো. জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার (ক্লোজড) করার নির্দেশ দেন। তিনি মোটরযান পরিদর্শক শেখ মো. ইমরানকে কারণ দর্শানোর জন্য (শোকজ) বিআরটিএ চেয়ারম্যানকে নির্দেশ দেন। পরিদর্শনের সময় ওবায়দুল কাদের ইকুরিয়া বিআরটিএর সেবার মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি জাহাঙ্গীর হোসেন (৫০) নামের এক দালালকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করেন। ইকুরিয়া বিআরটিএর সহকারী পরিচালক শহীদুল্লাহ জানান, মন্ত্রী অনিয়মের অভিযোগে দুই কর্মকর্তার একজনকে প্রত্যাহার ও অন্যজনকে কারণ দর্শানোর জন্য বলেছেন।