দাড়িদহ উচ্চবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলার দাড়িদহ উচ্চবিদ্যালয় আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় ৩০ মার্চ। পরে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ ফজলার রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন এলাকার সাংসদ এ কে এম হাফিজুর রহমান। বক্তব্য দেন থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ বি এম কামাল সেলিম, পৌর বিএনপির আহ্বায়ক মতিয়ার রহমান, ময়দানহাটা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুনু মণ্ডল, অধ্যক্ষ রেজাউল করিম, সিরাজুল ইসলাম, জাহাঙ্গীর হায়দার, সুজাউল করিম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম মণ্ডল, শিক্ষিকা রুমানা আক্তার প্রমুখ।