দায়মুক্তির সংস্কৃতি মুছতেই মানবতাবিরোধী অপরাধের বিচার: আইনমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অপরাধ করে দায়মুক্তির যে সংস্কৃতি তৈরি হয়েছে, তা চিরতরে মুছে দিতেই মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের বিচার করতে হবে। আর এ বিচার হবে স্বচ্ছ ও আন্তর্জাতিক মানের। আজ সোমবার বিকেলে গণতান্ত্রিক আইনজীবী সমিতি বাংলাদেশ আয়োজিত এক সেমিনারে আইনমন্ত্রী শফিক আহমেদ এ কথা বলেন।সেমিনারে বিভিন্ন দেশের প্রতিনিধিরা মানবতাবিরোধী অপরাধের বিচারের পক্ষে সমর্থন জানান।সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শফিউর রহমান মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।