প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের বহদ্দারহাট উড়ালসড়কের নির্মাণকাজের দায়িত্ব নিতে রাজি হননি নির্বাহী প্রকৌশলী রাজীব দাসও। এর আগে তত্ত্বাবধায়ক প্রকৌশলী কাজী হাসান বিন শামসকে এ দায়িত্ব দেয়া হয়েছিল। তিনিও দায়িত্ব থেকে অব্যাহতি নেন।গতকাল চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) এক দাপ্তরিক আদেশে রাজীব দাসকে দায়িত্ব দেওয়া হয়। তাঁর বিরুদ্ধে দুদকের মামলা আছে।রাজীব দাস গতকাল চিঠি দিয়ে দায়িত্ব থেকে অব্যাহতি চান। গত ২৪ নভেম্বর এই উড়ালসড়কের তিনটি গার্ডার ধসে ১২ জন নিহত ও আরও ২০ জন আহত হন। তত্ত্বাবধায়ক প্রকৌশলী কাজী হাসান বিন শামস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রাজীব দাস অব্যাহতি চেয়ে চিঠি দিয়েছেন। আসলে সেনাবাহিনীর বিশেষজ্ঞ দিয়ে প্রকল্পের বাকি কাজ শেষ করতে হবে। অন্য কাউকে দিয়ে বিশাল এই প্রকল্প বাস্তবায়ন সম্ভব নয়।