দায়িত্ব নিলেন ডিএমপির নতুন কমিশনার
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নবনিযুক্ত কমিশনার বেনজীর আহমেদ আজ বৃহস্পতিবার তাঁর দায়িত্ব নিয়েছেন।দায়িত্ব নেওয়ার পরপরই তিনি সকাল ১০টায় ঢাকার পুলিশ সদর দপ্তরে সাংবাদিকদের মুখোমুখি হন। সাংবাদিকদের কাছে তিনি নারী ও শিশুবান্ধব জনমুখী পুলিশি ব্যবস্থা প্রবর্তনের অঙ্গীকার করেন।মাদক ও জঙ্গি বিষয়ে ডিএমপির নবনিযুক্ত কমিশনার ‘জিরো টলারেন্স’ দেখানোর কথা উল্লেখ করে বলেন, মাদক শুধু খুন নয়, আরও অনেক অপরাধের মূল কারণ। তাই মাদক নির্মূলের জন্য তার উেস আঘাত হানতে হবে। এ বিষয়ে তিনি তরুণদের মধ্যে ধর্মীয় মূল্যবোধ প্রবেশ করানোর ওপর জোর দেন। ঢাকার তীব্র যানজট প্রসঙ্গে বেনজীর আহমেদ বলেন, যানজট নিরসনের ক্ষেত্রে পুলিশ একটি ‘ফ্যাক্টর’ মাত্র। এখানে আরও অনেক অবকাঠামোগত সমস্যা রয়েছে। পুলিশের করার কিছুই নেই। সড়ক ব্যবহারে শিক্ষার জন্য তিনি পরিবার ও সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান।আসন্ন ডিসিসি নির্বাচনের বিষয়ে ডিএমপির নবনিযুক্ত কমিশনার বলেন, সুষ্ঠ নির্বাচনের জন্য যা করা দরকার, তা-ই করা হবে।অনুষ্ঠানে তিনি ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র হিসেবে গোয়েন্দা পুলিশের উপকমিশনার মনিরুল ইসলামের নাম ঘোষণা করেন।