দায়িত্ব নিলেন ঢাকা উত্তরের প্রশাসক
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়া খোরশেদ আলম চৌধুরী দায়িত্ব নিয়েছেন। আজ বুধবার দুপুরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে গিয়ে তিনি দায়িত্ব বুঝে নেন। পরে তিনি সিটি করপোরেশনের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।অতিরিক্ত সচিব খোরশেদ আলম চৌধুরী বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক ছিলেন।দায়িত্ব নেওয়ার পর প্রথম আলো অনলাইনকে দেওয়া সাক্ষাত্কারে ঢাকা উত্তরের প্রশাসক বলেন, ‘আমাদের দায়িত্ব খুব সুনির্দিষ্টভাবে বলা আছে। আমাদের প্রথম কাজ হলো সিটি করপোরেশন নাগরিকদের যে সেবা দিত, তা অব্যাহত রাখা।’খোরশেদ আলম চৌধুরী বলেন, ‘আমরা চাই নির্বাচিত প্রতিনিধিরা এ পদে বসবেন। এ জন্য আমরা তাঁদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করব।’গত সোমবার খোরশেদ আলম চৌধুরীকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। তবে সরকারি সফরে দেশের বাইরে থাকাই এত দিন তিনি দায়িত্ব বুঝে নিতে পারেননি। আজকে দেশে ফিরেই দায়িত্ব বুঝে নেন তিনি।