দায়িত্ব পালন না করলে থাকার সুযোগ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন রেলমন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, ‘যাঁরা সঠিকভাবে দায়িত্ব পালন করবেন না, তাঁদের রেল মন্ত্রণালয়ে থাকার সুযোগ থাকবে না। কেউ দুর্নীতি করলেও ছাড় পাবেন না।’ দায়িত্ব পাওয়ার পর আজ রোববার রেল ভবনে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক পরিচিতি সভায় রেলমন্ত্রী এসব কথা বলেন।মুজিবুল হক বলেন, ‘আমার একমাত্র পুঁজি আল্লাহ-রাসুল ও পরিশ্রম। আপনাদেরও পরিশ্রম করতে হবে।’মন্ত্রী বলেন, রেলে যে জমি বেদখল হয়ে আছে, সেগুলোর তালিকা করে উদ্ধারে সঠিক পদক্ষেপ নিতে হবে।সচিবসহ রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের রেল সম্পর্কে তিন দিনের মধ্যে সমস্যা ও সমাধানের উপায় সম্পর্কিত একটি প্রতিবেদন দিতে বলেছেন মন্ত্রী। প্রতিবেদন অনুযায়ী কাজ করা হবে বলেও জানান তিনি।রেলের ভাড়া ৫০ শতাংশ বৃদ্ধি প্রসঙ্গে মুজিবুল হক বলেন, ঠিক সেবা দিতে পারলে এই ভাড়া বৃদ্ধি নিয়ে কেউ দুঃখ করবেন না বলে আমার আশা।’