দায়িত্ব পালনকালে ১১৯ সাংবাদিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছর দায়িত্ব পালনকালে বিশ্বে ১১৯ জন সাংবাদিক নিহত হয়েছেন। ভিয়েনাভিত্তিক ইন্টারন্যাশনাল প্রেস ইনস্টিটিউট (আইপিআই) আজ শুক্রবার এ তথ্য জানিয়েছে। আইএএনএসের খবরে বলা হয়েছে, আইপিআই ১৯৯৭ সাল থেকে এ-সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করে আসছে। এর মধ্যে এবারই সবচেয়ে বেশি সংখ্যক সাংবাদিক নিহতের ঘটনা ঘটল। আইপিআই বিষয়টিকে খুবই উদ্বেগজনক প্রবণতা বলে মন্তব্য করেছে। সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, শুধু সিরিয়ায়ই এ বছর ৩৬ জন সাংবাদিক নিহত হয়েছেন। সিরিয়ার পরেই আছে সোমালিয়া। দেশটিতে এ বছর ১৬ জন সাংবাদিক নিহত হয়েছেন। সাংবাদিক নিহতের সংখ্যার দিক থেকে পরের তিনটি অবস্থানে আছে যথাক্রমে মেক্সিকো, পাকিস্তান ও ফিলিপাইন।