দায়িত্বরত কর্মকর্তা বলেন...
ভুল বুঝে রোগীরা চিকিৎসকদের ওপর চড়াও হচ্ছেন: গত দুই মাস সিভিল সার্জন ছাড়াই চলছে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল। গত ৪ মার্চ সিভিল সার্জন সুবোধ কুমার কুণ্ডু বদলি হয়ে চলে যাওয়ার পর সেখানে ভারপ্রাপ্ত হিসেবে রয়েছেন শফিকুল আলম। শফিকুল আলম বলেন, ‘বর্তমান ২৫০ শয্যা হাসপাতালের প্রয়োজনীয় জনবল না থাকায় আমরা এই হাসপাতালের শৃঙ্খলা ধরে রাখতে পারছি না। অনেক সময় ভুল বুঝে রোগীরা চিকিৎসকদের ওপর চড়াও হচ্ছে। বর্তমানে প্রয়োজনের চার ভাগের এক ভাগ চিকিৎসক দিয়ে এই হাসপাতাল চালানো হচ্ছে। আমরা সব সময় মন্ত্রণালয়ে লিখছি কিন্তু কোনো লাভ হচ্ছে না। মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যে অবস্থা, তাতে সত্যিই চিকিৎসাসেবা দেওয়া সম্ভব না।’পরিবার পরিকল্পনা অধিদপ্তরেরউপ-পরিচালকের বক্তব্য: কুষ্টিয়া পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক জেসমিন আকতার জানান, কুষ্টিয়া শহরে মা ও শিশুকল্যাণ কেন্দ্রে চিকিৎসা থাকলেও সেখানে কোনো অ্যানেসথেসিয়া চিকিৎসক নেই। ফলে সেখানে সিজারসহ সব অস্ত্রোপচার বন্ধ আছে। জেলায় পরিবারকল্যাণ কেন্দ্র রয়েছে ৩৬টি। সেগুলোয় কোনো চিকিৎসক-সংকট নেই, তবে কেন্দ্রগুলো বেশির ভাগই প্রত্যন্ত গ্রামাঞ্চলে। কোনোটা ধু ধু মাঠের মধ্যে। ফলে বেশির ভাগ চিকিৎসা কর্মকর্তা কর্মস্থলে থাকেন না। এ ব্যাপারে মন্ত্রণালয়ে বিভিন্ন সময় চিঠি পাঠানো হয়, কিন্তু কোনো ফল পাওয়া যায় না।