দায়িত্বে অবহেলা করলে ব্যবস্থা: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যেসব চিকিত্সক দায়িত্বে অবহেলা করবেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, জনগণকে সেবা দিতে সব চিকিত্সককে কর্মস্থলে উপস্থিত থাকতে হবে। আজ মঙ্গলবার নবনির্মিত শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের একাডেমিক ভবন উদ্বোধনকালে শেখ হাসিনা এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কারণ, এটা তাঁদের সাংবিধানিক অধিকার।শেখ হাসিনা বলেন, ‘কে ক্ষমতায় যাবে, আর কে যাবে না—তা জনগণই নির্ধারণ করবে। তবে আমাদের দায়িত্ব হচ্ছে জনগণের সেবা করা।’ বাসস।