দায়ী চালকদের গ্রেপ্তারের নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীতে সড়ক দুর্ঘটনায় দি ইন্ডিপেনডেন্ট পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক বিভাস চন্দ্র সাহা ও বরিশাল থেকে প্রকাশিত দৈনিক মতবাদ পত্রিকার ফটোসাংবাদিক শহীদুজ্জামানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি এ দুর্ঘটনাগুলোর জন্য দায়ী বাসচালকদের গ্রেপ্তারের নির্দেশ দেন। খবর বাসসের।প্রধানমন্ত্রী দুই সাংবাদিক পরিবারের শোকাহত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাঁদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন। তিনি রাজধানীতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।ধানমন্ডিতে নিজের কার্যালয়ের কাছে গতকাল শুক্রবার বিকেলে মৈত্রী পরিবহনের একটি বাস বিভাসের মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। একই দিন সকালে রাজধানীর রূপসী বাংলা হোটেলের পাশ দিয়ে রিকশায় করে যাওয়ার সময় ইউনাইটেড পরিবহনের একটি বাস পেছন থেকে ধাক্কা দিলে শহীদুজ্জামানের মৃত্যু হয়।