এ আর এম বোরহানউদ্দিন, ইউনিভার্সিটি পাবলিকেশন্সমূল্য: ১২০০ টাকাবাংলাদেশের ফৌজদারি পদ্ধতিগত আইন নিয়ে এটি একটি পূর্ণাঙ্গ বই। বইটিতে সর্বশেষ সংশোধনীসহ ফৌজদারি কার্যবিধির প্রতিটি ধারার ব্যাখ্যা করা হয়েছে। এতে ৪৩টি অধ্যায় রয়েছে। এর মধ্যে আছে—ফৌজদারি আদালতের শ্রেণীবিভাগ, আদালতসমূহের ক্ষমতা, ম্যাজিস্ট্রেট, পুলিশ ও গ্রেপ্তারকারী ব্যক্তিদের ক্ষমতা, বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার, অপরাধ নিবারণ, স্থাবর সম্পত্তি বিষয়ে বিরোধ, সরকারের পক্ষে মামলা পরিচালনা পদ্ধতি, ম্যাজিস্ট্রেটের কাছে নালিশ, ম্যাজিস্ট্রেটের কার্যক্রম শুরু সম্পর্কিত, রায় বিষয়ে, শাস্তি স্থগিত, মওকুফ ও পরিবর্তন, দায়রা আদালতের বিচার, অপরাধ আমলে নেওয়ার ক্ষমতা, সংক্ষিপ্ত বিচার, আপিল, রিভিশন, রেফারেন্স, রিভিও প্রভৃতি। বইটিতে প্রতিটি ধারায় উচ্চ আদালতের সর্বশেষ সিদ্ধান্তসহ দেওয়া হয়েছে। উচ্চ আদালতের নজিরগুলো প্রতিটি ধারাভিত্তিক আলোচনা করা হয়েছে। বইটি ইংরেজির পাশাপাশি বাংলায় অনুবাদ করে দেওয়া হয়েছে। বইটি আইনের শিক্ষার্থী, আইনজীবী, গবেষক, বিচারকসহ সাধারণ পাঠকের কাজে আসবে।