দিগন্ত ও ইসলামিক টিভির সম্প্রচার বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেসরকারি স্যাটেলাইট চ্যানেল দিগন্ত টেলিভিশন ও ইসলামিক টিভির সম্প্রচার সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।রোববার রাত আড়াইটা থেকে ইসলামিক টিভি এবং আজ সোমবার ভোর সাড়ে চারটা থেকে দিগন্ত টেলিভিশনের সম্প্রচার বন্ধ রয়েছে।বিটিআরসির স্পেকট্রাম পরিচালক কর্নেল সাজ্জাদ হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে সাময়িকভাবে দুটি বেসরকারি চ্যানেলের স্পেকট্রাম/তরঙ্গ সম্প্রচার বন্ধ রাখা হয়েছে। চ্যানেল দুটির বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে।