দিঘাপতিয়া এম কে ডিগ্রি কলেজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তরা গণভবনের সিংহদ্বারে নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া মৌজায় অবস্থিত কলেজটি ১৯৭০ সালে ৮ দশমিক ৪৮ একর জমির ওপর প্রতিষ্ঠিত হয়। এখানে একাদশ থেকে স্নাতক পর্যন্ত পাঠদানের ব্যবস্থা রয়েছে। সাধারণ শিক্ষা, কারিগরি ও বাউবি কোর্সও এই কলেজে পড়ানো হয়। কলেজের বর্তমান অধ্যক্ষ আবদুর রাজ্জাক জানান, এখানে মোট ২২টি বিষয় পড়ানো হয়। সুবিধার মধ্যে রয়েছে কম্পিউটার ল্যাব, সায়েন্স ল্যাব, যাতায়াতের জন্য বাস, রোভার স্কাউট, রেড ক্রিসেন্ট প্রভৃতি। নাটোর জেলায় শিক্ষাক্ষেত্রে যে কটি প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, দিঘাপতিয়া এম কে ডিগ্রি কলেজ তার মধ্যে অন্যতম।