দিন বদলেছে হেফনারের!
আলোচিত ট্যাবলয়েড প্লে বয় প্রধান হিউ হেফন্যার এখন বান্ধবীদের সঙ্গে সময় কাটানোর চাইতে তাস খেলার প্রতি বেশি আগ্রহী হয়ে উঠেছেন। জানা গেছে, এখন প্রায় প্রতি সন্ধ্যায় বান্ধবীদের চেয়ে তাস খেলতেই মশগুল থাকছেন হেফন্যার। পাশাপাশি বিভিন্ন ধরনের ছবি দেখার প্রতিও মনোযোগী হয়েছেন তিনি। শুধু হিউ হেফন্যার নিজে নয়; দুই বান্ধবী শেরা বেচার্ড (২৮) এবং আনা সোফিয়া বার্গল্যান্ডকেও (২৪) দলে ভিড়িয়েছেন তিনি।হিউ হেফন্যার জানান, সপ্তাহের প্রতি সোমবারে তিনি বন্ধুদের সঙ্গে পুরোনো দিনের ছবি দেখতে বেশি পছন্দ করেন। মঙ্গলবার রাতে বান্ধবীদের সঙ্গে খেলাটাই প্রাধান্য দেন। এ ছাড়া বৃহস্পতিবার রাতটা বান্ধবীদের সঙ্গে ডিনার করতেই বেশি পছন্দ। পছন্দের কয়েকজন বন্ধুবান্ধব মিলে খাওয়া-দাওয়া ও ছবি দেখাতেই পার হয়ে যায় শুক্রবার। তবে এর মধ্যে শুক্রবার ও শনিবারে ধ্রুপদি চলচ্চিত্রই দেখা হয় বেশি। অন্যদিকে রোববারটা হচ্ছে শুধু নতুন চলচ্চিত্র দেখার দিন।