দিন বদলের লক্ষ্যে বাংলালিংকের ‘সংগীত কার্যক্রম’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সংগীত ও সংগীত ঐতিহ্যের সঙ্গে টেলিযোগাযোগ-সেবার বন্ধন আরও সুদৃঢ় করতে ব্যান্ড দল ওয়ারফেজ, অর্থহীন এবং শিল্পী হাবিব ওয়াহিদকে ‘ব্র্যান্ড অ্যাম্বেসেডর’ হিসেবে ঘোষণা করেছে মোবাইল অপারেটর বাংলালিংক। একই সঙ্গে তরুণ প্রজন্মের মধ্যে সংগীতের আবেদন ছড়িয়ে দিতে শুরু হয়েছে ‘বাংলালিংক: সংগীতের মাধ্যমে দিন বদল’ শীর্ষক নতুন কার্যক্রম। আজ বৃহস্পতিবার রাজধানীর গুলশানের একটি হোটেলে বাংলালিংক আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ আবু দোমা বলেন, কয়েক বছর ধরেই বাংলাদেশের জাতীয় সংস্কৃৃতি ও ঐতিহ্যের পৃষ্ঠপোষকতা, বিশেষ করে তরুণ প্রজম্মের বিকাশে ধারাবাহিকভাবে সংগীতবিষয়ক কার্যক্রমে অংশ নিচ্ছে বাংলালিংক। আশা করছি, সংগীতভিত্তিক এই নতুন কর্মসূচিও ব্যাপক জনপ্রিয় হবে। কারণ ব্যান্ড সংগীত তরুণ প্রজম্মের প্রথম পছন্দ। এরই সূত্র ধরে সংগীতের মধ্য দিয়ে দিন বদলের স্বপ্ন দেখছে বাংলালিংক।ওয়ারফেজ ব্যান্ডের টিপু, অর্থহীনের সুমন ও গায়ক-সুরকার হাবিব ওয়াহিদ তাঁদের বক্তব্যে বাংলালিংকের সামাজিক দায়বদ্ধতার কথা উল্লেখ করেন। তাঁরা জানান, সংগীত আয়োজনের মধ্য দিয়ে তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতে বাংলালিংকের এ কার্যক্রমের অংশ হতে পেরে তাঁরা আনন্দিত। সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী বছর এসব তারকা-শিল্পীদের সঙ্গে নিয়ে বিভিন্ন কর্মকাণ্ড ও প্রচারণা পরিচালনার পরিকল্পনা করছে বাংলালিংক।এ সময় প্রতিষ্ঠানের সিসিও আশের ইয়াকুব খান ও বিপণন পরিচালক শিহাব আহমেদসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।