দিনপঞ্জি থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টমাস মান (১৮৫৭-১৯৫৫) জার্মানির অত্যন্ত প্রভাবশালী কথাসাহিত্যিক। তাঁর ম্যাজিক মাউন্টেইন ও ডেথ ইন ভেনিস আধুনিক সাহিত্যের দুই শ্রেষ্ঠতম কীর্তি। ১৯২৯ সালে নোবেল পুরস্কার পান। ১৯৩৩ সালে হিটলার ক্ষমতায় এলে নাৎসিবিরোধী মান দেশ ত্যাগ করেন।মঙ্গলবার, ১৭.৫.২১কাউন্ট হার্মান কাইজারলিংয়ের কাছ থেকে একটি বিব্রতকর চিঠি পেলাম, যাতে ডার্মস্টাটে রবীন্দ্রনাথ ঠাকুরের অবস্থান বিষয়ে জানানো হয়েছে এবং নিশ্চিতভাবে আমাকে সেখানে যোগদান করতে বলা হয়েছে।শনিবার, ৪ জুনকাইজারলিংয়ের কাছ থেকে একটি বিরক্তিকর কার্ড পেলাম। কারণ, রবীন্দ্রনাথের ভ্রমণ উপলক্ষে ডার্মস্টাটে যেতে আমি অস্বীকার করেছি। সেখানে যাওয়া অর্থহীন।রোববার, ৫ জুনআমার অবস্থা ব্যাখ্যা করে পুনরায় কাইজারলিংকে চিঠি দিয়েছি।মঙ্গলবার, ৭ জুনসন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রনাথের বক্তৃতা শুনলাম। কুর্ট ভলেফর সামনে ও বিয়র্নসনের পাশে বসলাম এবং পিলারকে অভিনন্দিত করলাম। এই ভারতীয় সম্পর্কে বিদঘুটে অভিজ্ঞতা হলো, তবে এটা আগের ধারণা থেকে ভিন্ন কিছু নয়। হেঁটে বাড়ি ফিরলাম। রবীন্দ্রনাথ আমার সঙ্গে পরিচিত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন এবং তিনি আগামীকাল ভলেফর বাসস্থানে বক্তৃতা করবেন, যাতে আমরাও আমন্ত্রিত হয়েছি।বেলা ১১টায় কেসহ গাড়িতে করে কুর্ট ভলেফর বাড়ি গেলাম রবীন্দ্রনাথের বক্তৃতা শোনার জন্য। শ্রোতাদের সবাই বিশেষভাবে নির্বাচিত। রবীন্দ্রনাথকে দেখে একজন সুন্দর বৃদ্ধা ইংরেজ মহিলা সম্বন্ধে আমার অনুভূতি আরও দৃঢ়মূল হলো। তাঁর ছেলের গায়ের রং বাদামি ও পেশিবহুল—পুরুষোচিত ধরনের। আমাকে পরিচিত করানো হলে বললাম, ‘আমি পরম আনন্দিত।’ তারপর কেকে সামনে ঠেলে দিলাম। আমার স্ত্রী আমার চেয়ে ভালো ইংরেজি বলতে পারেন। আমি কে, তা তিনি বুঝতে পেরেছেন বলে মনে হলো না।সূত্র: রবীন্দ্রনাথ ঠাকুর ও জার্মানী, মার্টিন কেম্পচেন,অনুবাদ: নাসিম আখতার হোসাইন ও সরদার আবদুস সাত্তার