দিনবদলের শুভধারা শুরু হয়েছে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ল্যাপটপ দোয়েল বিতরণ ও বাজারজাতকরণের কার্যক্রম উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘এ সরকারের আমলে দিনবদলের শুভধারা শুরু হয়েছে। এ জন্য গৃহীত সব কর্মসূচি বাস্তবায়নে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।’আজ মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী দোয়েলের উদ্বোধন বলেন।উদ্বোধনী অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ গড়ার কাজে আমরা অনেক দূর এগিয়ে গেছি। ব্যক্তি ও গোষ্ঠী নির্বিশেষে সবার সক্রিয় অংশগ্রহণে কেবল ডিজিটাল বাংলাদেশ গড়া সম্ভব।’ তিনি বলেন, ‘স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বছর ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্য আয়ের দেশ হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করছি।’ তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে এ লক্ষ্য পূরণে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রী।উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সভাপতি হাসানুল হক ইনু ও মন্ত্রণালয়ের সচিব সুনীল কান্তি বোস।সরকারি উদ্যোগে টেলিফোন শিল্প সংস্থা (টেশিস) দোয়েল ল্যাপটপ উত্পাদন করছে। উত্পাদিত এসব ল্যাপটপের মূল্য সর্বনিম্ন ১০ হাজার টাকা থেকে সর্বোচ্চ সাড়ে ২৬ হাজার টাকা ধরা হয়েছে।