দিনাজপুর ও চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের ঘোড়াঘাট ও চট্টগ্রামের পটিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় আজ শনিবার চারজন নিহত এবং ১৮ জন আহত হয়েছে। দিনাজপুর: জেলার ঘোড়াঘাট উপজেলার টিঅ্যান্ডটি মোড়ে আজ সকাল সাড়ে সাতটার দিকে মটর ডাল বোঝাই একটি ট্রাক উল্টে যায়। এতে ট্রাকের ওপর থাকা তিনজন ছিটকে নিচে পড়ে। ঘটনাস্থলেই দুজন মারা যায়। তাদের নাম-পরিচয় জানা যায়নি। আহত অপরজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঘোড়াঘাট থানার উপপরিদর্শক (এসআই) মো. সেলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকটি ঢাকা থেকে দিনাজপুর যাচ্ছিল। পটিয়া (চট্টগ্রাম): আজ সকাল ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার সড়কের পটিয়া বাইয়ার দিঘি এলাকায় কক্সবাজারগামী একটি বাসের সঙ্গে পটিয়াগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর গাড়ি দুটি ছিটকে পড়লে তার আঘাতে রাস্তার একপাশে দাঁড়িয়ে থাকা রিকশাচালক জাহাঙ্গীর আলম (৪৫) ঘটনাস্থলেই মারা যান। অপর রিকশাচালক আহাম্মদ নূর (৩৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান। দুর্ঘটনায় রাস্তার পাশে থাকা পথচারী ও অটোরিকশার যাত্রীসহ মোট ১৭ জন আহত হয়। তাদের মধ্যে ১১ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পটিয়া হাইওয়ের পুলিশের সার্জেন্ট মোহাম্মদ আরিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত দুটি গাড়ি আটক করা হয়েছে। তবে দুই চালকই পালিয়ে গেছে।