দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে ৬ জন নিহত
দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ে আজ বুধবার সকালে বজ্রপাতে ছয়জন মারা গেছে। এর মধ্যে চারজন দিনাজপুরের এবং দুজন ঠাকুরগাঁওয়ের। দিনাজপুরের চারজনের মধ্যে তিনজনই একই পরিবারের।দিনাজপুর: কাহারোল উপজেলার ২ নম্বর রসুলপুর ইউনিয়নের বীরগাঁও গ্রামে বজ্রপাতে নিহত একই পরিবারের তিন সদস্য হলো চন্দনা রানী রায় (২২), সাধনা রানী (১৪) ও রত্না রানী রায় (১২)। অন্যজন ডাবর ইউনিয়নের গাঙ্গারা গ্রামের মাদ্রাসার ছাত্র ইসহাক আলী (১০)।উপজেলা প্রশাসন বিষয়টি নিশ্চিত করেছে।ঠাকুরগাঁও: পীরগঞ্জ উপজেলায় নিহত ব্যক্তিরা হলেন উপজেলার খনগাঁও কোনপাড়া গ্রামের শ্রী জটি রাম (৩০) ও ভেলাতৈড় গ্রামের মইনুল হকের স্ত্রী মিলি বেগম (২৫)।এদিকে উপজেলার ২০ মাইল গ্রামের হেমলতা রায় এবং তাঁর মেয়ে সাধনা রায়, ভেলাতৈড় গ্রামের সাইফুল ইসলাম ও ভোমরাদহ গ্রামের বুধু রামের মেয়ে রমনী বালা বজ্রপাতে আহত হন। আহত ব্যক্তিদের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।