দিনাজপুর ও রংপুরে ‘রানওয়ে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রয়াত তারেক মাসুদের সর্বশেষ নির্মিত কাহিনিচিত্র রানওয়ে দেখানো হবে দিনাজপুর ও রংপুরে। ছবিটির প্রযোজক ক্যাথরিন মাসুদ জানান, আজ শুক্রবার ও কাল শনিবার ছবিটির প্রদর্শনী অনুষ্ঠিত হবে দিনাজপুর শহরের স্টেশনরোডসংলগ্ন নাট্য সমিতি মিলনায়তনে। প্রতিদিন তিনটি করে প্রদর্শনী হবে যথাক্রমে বেলা তিনটা, বিকেল পাঁচটা ও সন্ধ্যা সাতটায়। যৌথভাবে এই প্রদর্শনীর আয়োজন করেছে গ্যালারি সারং ও শ্রুতিচিত্র। ৩০ ও ৩১ জানুয়ারি রানওয়ে দেখানো হবে রংপুরের টাউন হল মিলনায়তনে। শ্রুতিচিত্রের সঙ্গে যৌথভাবে এই প্রদর্শনীর আয়োজন করছে প্রথম আলো বন্ধুসভার রংপুর শাখা। দিনাজপুর ও রংপুরে প্রতিটি প্রদর্শনীতেই রানওয়ের সঙ্গে থাকছে তারেক মাসুদের মুক্তিযুদ্ধবিষয়ক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নরসুন্দর।আগামী ১০ ফেব্রুয়ারি ঢাকায় মুক্তি পেতে যাচ্ছে রানওয়ে ছবিটি।