দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কে যান চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় এক গরু ব্যবসায়ী নিহত হওয়ার প্রতিবাদে দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কে আজ মঙ্গলবার সকাল থেকে যান চলাচল বন্ধ করে দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী।দিনাজপুরের পার্বতীপুর উপজেলার আমবাড়ী হাটে সকাল নয়টার দিকে যাত্রীবাহী একটি বাসের চাপায় কাহার উদ্দিন (৪০) নামের ওই গরু ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হন। এরপর স্থানীয় লোকজন মহাসড়কটিতে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। এতে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকত আলী জানান, এ ব্যাপারে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা প্রশাসনের আলোচন চলছে।