দিনাজপুর বোর্ডে সেরা তালিকায় নীলফামারীর তিন কলেজ
এইচএসসি পরীক্ষার ফলাফলে দিনাজপুর বোর্ডে সেরা ২০-এর মধ্যে নীলফামারীর সৈয়দপুর উপজেলার তিনটি কলেজ চতুর্থ, সপ্তম ও নবম স্থান অধিকার করেছে। সংশ্লিষ্ট সূত্র মতে, সৈয়দপুর সরকারি কারিগরি মহাবিদ্যালয় দিনাজপুর বোর্ডে সেরা ২০-এর মধ্যে চতুর্থ স্থান অধিকার করেছে। এই কলেজ থেকে ১৫৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছেন ১৫৫ জন। জিপিএ-৫ পেয়েছেন ৫৯ জন। এই বোর্ডে সপ্তম স্থান পেয়েছে সৈয়দপুর ক্যান্ট. পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এই প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেন ২৯৬ জন। পাস করেন ২৯৫ জন। জিপিএ-৫ পেয়েছেন ৯৪ জন। নবম স্থান অধিকারী সৈয়দপুর সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ থেকে পরীক্ষায় অংশ নেন ২১০ জন। পাস করেছেন ২০৭ জন। জিপিএ-৫ পেয়েছেন ২৫ জন।এদিকে এইচএসসি কারিগরি শিক্ষা বোর্ডের ফলাফলে দেশের সেরা ২০-এর মধ্যে দ্বিতীয় হয়েছে নীলফামারীর জলঢাকা উপজেলার বিএমআই কলেজ। এ খবর নিশ্চিত করেন ওই কলেজের অধ্যক্ষ আবেদ আলী। তিনি জানান, তাঁর কলেজ থেকে এইচএসসি ব্যবসা শিক্ষায় ২৫২ জন পরীক্ষার্থী অংশ নেন। পাস করেছেন ২৪৫ জন। জিপিএ-৫ পেয়েছেন দুইজন। এ পেয়েছেন ২২ জন ও এ মাইনাস পেয়েছেন ২১ জন পরীক্ষার্থী। পাসের হার ৯৭ ভাগ।