দিনাজপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরামপুর উপজেলা সীমান্তে গতকাল শুক্রবার দিবাগত রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে অকিমউদ্দিন (২০) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তিনি জোতবানী ইউনিয়নের চকশুলবন গ্রামের বাসিন্দা। তিনি পেশায় গরু ব্যবসায়ী ছিলেন।বিরামপুর উপজেলার ৬ নম্বর জোতবানী ইউনিয়নের ভাইগড় বিডিআর বিওপির কোম্পানি কমান্ডার মো. আলী হোসেন জানান, গতকাল শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে সীমান্তের ২৯১ নম্বর মেইন পিলারের ১৩ নম্বর সাবপিলারের ৩০০ গজ ভারতীয় সীমানার ভেতরে বিএসএফের ৫৭ ব্যাটালিয়নের সদস্যরা দুটি গুলি ছুড়লে ঘটনাস্থলেই গরু ব্যবসায়ী অকিমউদ্দিন নিহত হন। তাঁর লাশ বিএসএফ নিয়ে গেছে। বিডিআর সূত্রে জানা গেছে, তাদের পক্ষ থেকে পতাকা বৈঠকের মাধ্যমে এ ব্যাপারে ভারতের সংশ্লিষ্ট ৫৭ বিএসএফের ভীমপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডারের কাছে গুলি করে হত্যার প্রতিবাদ জানিয়ে চিঠি দেওয়া হয় এবং নিহত বাংলাদেশির লাশ ফেরত চাওয়া হয়েছে।