দিনাজপুর সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) আজ রোববার সকালে বুলেটবিদ্ধ এক অজ্ঞাতনামা যুবকের লাশ নিয়ে গেছে।যুবকের দেহটি দিনাজপুরের এনায়েতপুরের ৩২৪ নম্বর পিলারের কাছে তারকাঁটা বেড়ার ওপর ঝুলে ছিল।যুবকটির কোনো পরিচয় জানা না গেলেও বিডিআর তাঁকে বাংলাদেশি নাগরিক বলে মনে করছে।তারকাঁটা বেড়ার ওপর দিয়ে বাংলাদেশ আসার সময় বিএসএফের গাগরাবিল ক্যাম্পের সদস্যদের গুলিতে যুবকটির মৃত্যু হয় বলে জানা গেছে।—ইউএনবি।