দিনাজপুরে ওএমএসের চালসহ দুজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর সদর উপজেলার ৫ নম্বর শশরা ইউনিয়নের পরজপুর মিস্ত্রিপাড়া গ্রামে খোলা বাজারে ওএমএসের চাল বিক্রি করার সময় দুই ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী।আটক হওয়া ব্যক্তিরা হলেন ট্রলির চালক দ্বীন মোহাম্মদ ও তাঁর সহকারী সাইফুল। আজ বুধবার সকালে এই ঘটনা ঘটে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ সকালে মিস্ত্রিপাড়া গ্রামের মোড়ে ওএমএস ডিলার জহুরুল ইসলামের দোকানে একটি ট্রলি আসে। এ সময় ট্রলির শ্রমিকেরা দোকান থেকে ২০ বস্তা ওএমএসের চাল ট্রলিতে তুলে দেন।খবর পেয়ে বেশ কয়েকজন গ্রামবাসী ঘটনাস্থলে উপস্থিত হয়ে ট্রলির চালক দ্বীন মোহাম্মদ ও সহকারী সাইফুলকে হাতেনাতে ধরে ফেলে। গ্রামবাসীর উপস্থিতি টের পেয়ে ডিলার জহুরুল পালিয়ে যান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে চালসহ ওই দুজনকে আটক করে থানায় নিয়ে যায়।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইকবাল শামীম ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, ওই ডিলার চালগুলো বিক্রি করেছিলেন। এ ব্যাপারে স্থানীয় ইউনিয়ন পরিষদের গ্রাম্য পুলিশ প্রধান মো. মাহমুদুল হাসান বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা করেছেন।