দিনাজপুরে চলতি বছর বিভিন্ন অপরাধে ২৭২টি মামলা হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরে চলতি বছর ২৩৪টি নারী নির্যাতন, ৫৩টি ধর্ষণ, সাড়ে চার শ চোরাচালান এবং মাদক আইনে ২৭২টি মামলা হয়েছে। ২৭ ডিসেম্বর পুলিশ লাইন মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে পুলিশ সুপার আবু কালাম সিদ্দিক এ তথ্য জানান।অতিরিক্ত পুলিশ সুপার সুজায়েত হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় পুলিশ সুপার বলেন, পুলিশ কেবল জেলার আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বই পালন করে না, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডও করে থাকে।সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন দিনাজপুর থেকে প্রকাশিত দৈনিক উত্তরার সম্পাদক মুহম্মদ মহসীন, দৈনিক তিস্তার সম্পাদক মিজানুর রহমান, প্রেসক্লাব সভাপতি চিত্ত ঘোষ, সাপ্তাহিক আওয়ামী কণ্ঠ-এর সম্পাদক মির্জা আশফাক হোসেন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওয়াহেদুল আলম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি নুরুল হুদা, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইমদাদুল হক প্রমুখ। সভায় মাল্টিমিডিয়ার মাধ্যমে ২০০৯ সালে দিনাজপুর জেলার ১৩ উপজেলার আইনশৃঙ্খলা, মামলা, গ্রেপ্তার, উদ্ধারসহ পুলিশের সার্বিক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেন দিনাজপুর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার সঞ্জিত রায়। তিনি জানান, নারী নির্যাতন ও ধর্ষণ ছাড়াও গত এক বছরে জেলায় ৪৫০টি চোরাচালান, ২৭২টি মাদক আইনে মামলা হয়েছে। এ ছাড়া রুট পারমিট ছাড়া এবং লাইসেন্সসহ ও ত্রুটিপূর্ণ কাগজপত্র নিয়ে চলাচলকারী বিভিন্ন যানবাহন থেকে ২০০৮ ও ২০০৯ দুই বছরে দিনাজপুর ট্রাফিক পুলিশ ১৪ লাখ ৪৮ হাজার ৫৬৭ টাকা এবং ডিবি পুলিশ ২১ লাখ টাকা জরিমানা আদায় করে সরকারের রাজস্ব খাতে জমা দিয়েছে।