দিনাজপুরে জামায়াতের ৩ কর্মী আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ডুগডুগি বাজারে গতকাল শুক্রবার রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ তিন নেতার মুক্তির দাবিতে পোস্টার লাগানোর সময় তিন জামায়াত কর্মীকে আটক করেছে পুলিশ। তাদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন জানান, পোস্টার লাগানোর সময় স্থানীয় জনতা দেও গ্রামের আবদুল মান্নান (৪৫), শাহ মো. হোসাইন কবীর (২৭) এবং ডুগডুগি বাজারের আবদুল ওয়াহেদকে (৪৮) আটক করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তাঁদেরকে পুলিশে সোপর্দ করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা নিজেদের জামায়াতের কর্মী বলে স্বীকার করেছে বলে তিনি জানান।