দিনাজপুরে পাসের হার ৭১.৭০ শতাংশ, ৬,৩৩৪ জনের জিপিএ-৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে দিনাজপুর শিক্ষা বোর্ডের পাসের হার ৭১.৭০ শতাংশ। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল এক লাখ ১৭ হাজার ২২৯ জন। পাস করেছে ৮৩ হাজার ৯৭৭ জন। মেয়েদের চেয়ে ছেলেরা ভালো ফল করেছে। মোট জিপিএ-৫ পেয়েছে ছয় হাজার ৩৩৪ জন। একনজরে ফলাফল: ছেলেদের পাসের হার ৭৩ দশামিক ৩৬ এবং মেয়েদের হার ৭০ দশমিক শূন্য চার শতাংশ। জিপিএ-৫ পাওয়া ছাত্রের সংখ্যা চার হাজার ১৬১ এবং ছাত্রীর সংখ্যা দুই হাজার ৪৩৪ জন। শতভাগ শিক্ষার্থী পাস করেছে এমন স্কুলের সংখ্যা ৪৬টি।সেরা ১০ স্কুল: রংপুর ক্যাডেট কলেজ, সৈয়দপুর গভঃ টেকনিক্যাল হাইস্কুল অ্যান্ড কলেজ, আমেনা বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল দিনাজপুর, দিনাজপুর জিলা স্কুল, আহম্মেদ উদ্দিন শাহ্ শিশু নিকেতন গাইবান্ধা, পঞ্চগড় বিপি সরকারি হাইস্কুল, সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রংপুর, রংপুর জিলা স্কুল ও ঠাকুরগাঁও সরকারি বয়েজ হাইস্কুল।