দিনাজপুরে পুলিশ ও জামায়াত-শিবির সংঘর্ষ, নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের চিরিরবন্দরের রানীরবন্দর এলাকায় আজ সোমবার সন্ধ্যায় জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া, পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় আহত হন খানসামা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. আতাউর রহমানের ছেলে মো. মুজাহিদ (১৬)। তাঁকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়। মো. মুজাহিদ খানসামা উপজেলা গোলাম রহমান সিনিয়র দাখিল মাদরাসার দশম শ্রেণীর ছাত্র। খানসামা উপজেলা জামায়াতের আমির মো. আতাউর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হয়ে মুজাহিদ মারা গেছে। তিনি দাবি করেন, পুলিশের গুলিতে মুজাহিদ আহত হয়। তার লাশ এখন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রাখা আছে।খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনায় সে আহত হয়েছে। তার মারা যাওয়ার কথা শুনেছি, তবে নিশ্চিত নই।