দিনাজপুরে পুলিশের গুলিতে ডাকাত নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের ঘোড়াঘাট-গোবিন্দগঞ্জ মহাসড়কের নিতাইশা নামকস্থানে ডাকাতির চেষ্টাকালে পুলিশের গুলিতে অজ্ঞাত পরিচয়ধারী এক ডাকাত নিহত হয়েছেন। আজ রোববার রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ১০টার দিকে ঘোড়াঘাট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জাভেদ আহম্মেদ ও কনস্টেবল ফরিদ উদ্দিন ঘোড়াঘাট-গোবিন্দগঞ্জ মহাসড়কে টহল দিচ্ছিলেন। এ সময় নিতাইশা এলাকায় সংঘবদ্ধ একটি ডাকাত দল দড়ি দিয়ে সড়ক অবরোধ করে ডাকাতির চেষ্টা করছিলেন। ঘটনাস্থলে ওই দুই পুলিশ সদস্য উপস্থিত হলে ডাকাতেরা তাঁদের উপরও হামলা করে। পুলিশ আত্মরক্ষার্থে তিনটি গুলি ছুঁড়লে ঘটনাস্থলেই এক ডাকাত নিহত হন। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম জাহিদুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, এ ঘটনায় আরও দুই ডাকাত গুলিবিদ্ধ হয়েছেন। তাঁদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।