দিনাজপুরে বাসের চাপায় স্কুলছাত্রী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের ভাদগাঁ ব্রিজ এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় স্কুলছাত্রী নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।নিহত ছাত্রীর নাম শারমিন (১২)। সে স্থানীয় গড়েয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী।নিহতের বাবা ওসমান গনি বলেন, শারমিনের খালার মৃত্যু সংবাদ শুনে তাঁরা সেখানে যাচ্ছিলেন। রাস্তা পার হওয়ার সময় হানিফ পরিবহনের একটি বাস শারমিনকে চাপা দেয়। ঘটনাস্থলেই সে মারা যায়।বীরগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. খায়রুল ইসলাম জানান, স্থানীয় জনগণের অবরোধে প্রায় এক ঘণ্টা ধরে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। বেলা সাড়ে ১১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।