দিনাজপুরে বিতর্ক, কুইজ প্রতিযোগিতা ও রক্তের গ্রুপ নির্ণয়
১৩ সেপ্টেম্বর ঢাকাস্থ বিরল উপজেলা ছাত্রকল্যাণ সমিতির উদ্যোগে দিনব্যাপী ইউনিয়নভিত্তিক বিতর্ক কর্মশালা, কুইজ প্রতিযোগিতা ও রক্তের গ্রুপ নির্ণয়ের কার্যক্রম অনুষ্ঠিত হয়। রাণীপুকুর ইউনিয়নের ধর্মপুর ইউ সি উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. আনোয়ারুল কাদির। বির্তক কর্মশালার প্রশিক্ষক ছিলেন সামসুর রহমান, আসাদুজ্জামান মণ্ডল ও আবু সাঈদ। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রক্তের গ্রুপ নির্ণয়ের কার্যক্রমটি স্বেচ্ছাসেবী সংগঠন ‘বাঁধন’-এর নেতৃত্বে পরিচালিত হয়। এতে সহযোগিতা করেন সাবরুজ্জামান। কুইজ প্রতিযোগিতায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন মো. রুস্তম আলী। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন মো. সিরাজুল ইসলাম, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মজিবর রহমান ও মো. ইউনুছ আলী। আনুষ্ঠানে বক্তব্য দেন বিরল উপজেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি মো. আনোয়ারুল কাদির।