দিনাজপুরে রবীন্দ্রমেলা
গত বৃহস্পতিবার রাতে দিনাজপুরে পাঁচ দিনব্যাপী রবীন্দ্রমেলা শুরু হয়েছে। দিনাজপুর শিল্পকলা একাডেমী মঞ্চে মোমবাতি প্রজ্বালন করে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাংসদ ইকবালুর রহিম। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছায়ানটের সভাপতি সন্জীদা খাতুন। মেলার আয়োজন করেছে জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ দিনাজপুর জেলা শাখা।উদ্বোধনের সময় প্রায় অর্ধশতাধিক শিল্পীর কণ্ঠে ধ্বনিত হচ্ছিল ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পুণ্য কর’। কবিগুরুর সার্ধশততম জন্মবার্ষিকীর স্মরণে অনুষ্ঠানে উপস্থিত শিল্পী-সাহিত্যিক, লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সবার হাতে জ্বলে উঠেছিল ১৫০টি মোমবাতি। শিল্পকলা একাডেমী মঞ্চ এবং মিলনায়তনজুড়ে সুরে ও আলোকমালায় অপূর্ব এক দ্যোতনার সৃষ্টি হয়।পরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন পরিষদের দিনাজপুর জেলা সভাপতি আজাদী হাই। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জামাল উদ্দিন আহমেদ এবং জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক সোহরাব উদ্দীন। রবীন্দ্রমেলায় রবীন্দ্র সংগীত, আবৃত্তি, ছবি আঁঁকা প্রতিযোগিতা ছাড়াও প্রতি সন্ধ্যায় মেলামঞ্চে নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান।