দিনাজপুরে শিশু হত্যার ঘটনায় চিকি ৎ সক গ্রেপ্তার
দিনাজপুর শহরের উপকণ্ঠে শিশু নূর ইসলাম (৬) হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ গত মঙ্গলবার রাতে মো. আবুল কালাম আজাদ নামের এক চিকি ৎ সককে গ্রেপ্তার করেছে।শিশু নূর ইসলামকে স্থানীয় কামিয়াব কোচিং সেন্টারের শিক্ষকেরা হত্যা করেন বলে অভিযোগ। কোচিং সেন্টারটি যে বাড়িতে অবস্থিত, চিকি ৎ সক আজাদ ওই বাড়ির মালিক।মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. মকলেসুর রহমান জানান, ডিবি ও কোতোয়ালি পুলিশের একটি দল মঙ্গলবার রাত দুইটার দিকে নওগাঁর বদলগাছি থানা এলাকায় শ্বশুরবাড়ি থেকে চিকি ৎ সক আজাদকে গ্রেপ্তার করে। গতকাল বুধবার দিনাজপুর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করা হলে আদালত তাঁর জামিনের আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।সোমবার রাতে দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের কাশিপুর ভবাইনগরে কামিয়াব কোচিং সেন্টারের বাইরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সেখানে নূর ইসলামকে গলা কেটে হত্যা করা হয়। একই ঘটনায় ইট দিয়ে আঘাত ও ছুরিকাঘাত করে গুরুতর জখম করা হয়েছে নূর ইসলামের ভাই নয়নকে (৭)। তাদের বাড়ি কাশিপুর ভবাইনগরের ডাঙ্গাপাড়ায়। এ ঘটনায় শিশু দুটির বাবা রশিদুল ইসলাম কোচিং সেন্টারের দুই শিক্ষক শাহীনূর ইসলাম ও মো. আশরাফুল, নৈশপ্রহরী আফসার আলী এবং ওই বাড়ির মালিক চিকি ৎ সক আজাদকে আসামি করে হত্যা মামলা করেন।দিনাজপুর পুলিশের একটি সূত্র জানায়, কোচিং সেন্টারের নৈশপ্রহরী আফসারকে গ্রেপ্তার করতে পুলিশ তল্লাশি চালাচ্ছে। তাঁকে গ্রেপ্তার করতে পারলে এবং গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে এই হত্যাকাণ্ডের সব রহস্য বের হবে।গতকাল দুপুরে ঘটনাস্থল কাশিপুরে গিয়ে দেখা যায়, যে বাড়িটি ভাড়া নিয়ে কামিয়াব কোচিং সেন্টার চালু ছিল, বিক্ষুব্ধ জনতা সেই বাড়িটি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। এ সময় নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার একাধিক বাসিন্দার দাবি, এখানে কোচিং সেন্টারের নামে মানুষকে খুন করে বা গুম করে অঙ্গ-প্রত্যঙ্গ বিক্রির ব্যবসা চলত। অনেক ব্যক্তির কিডনি কিনে নেওয়া হতো। আর এসব কাজের নেপথ্যে আছেন চিকি ৎ সক আজাদ। এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের অবসরপ্রাপ্ত সার্জারি বিভাগের প্রধান মো. শামসুল আলম চৌধুরী প্রথম আলোকে বলেন, শরীর থেকে কিডনি বের করে অন্যের শরীরে প্রতিস্থাপন করতে পাশাপাশি দুটি সার্জারির দরকার হয়। একজন কিডনি দান করবে, একজন নেবে, যা দিনাজপুরসহ দেশের বেশির ভাগ জেলায় সম্ভব নয়। অন্যদিকে ১৮ বছর বয়স না হলে কোনো মানুষের কঙ্কাল পরিপক্ব হয় না। কাজেই যে শিশুকে হত্যা করা হয়েছে, কঙ্কাল বা কিডনি সংগ্রহের উদ্দেশ্যে তা যে করা হয়নি, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন দিনাজপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. আহাদ আলী বলেন, চিকি ৎ সক আজাদ এক সময় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে কমিউনিটি মেডিসিন বিভাগে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে দায়িত্বরত। একই সঙ্গে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারি বিভাগে এমএস কোর্স করছেন।মামলার তদন্ত কর্মকর্তা বলেন, চিকি ৎ সক আজাদ জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার বাসিন্দা। তাঁর শ্বশুরবাড়ি নওগাঁর বদলগাছি উপজেলায়। কিন্তু দিনাজপুরে তাঁর কমপক্ষে পাঁচটি বাড়ির সন্ধান মিলেছে।এসআই মকলেসুর রহমান বলেন, কোচিং সেন্টারের শিক্ষক শাহীনূর ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আদালতের কাছে আবেদন করা হয়েছে। আজ বৃহস্পতিবার এ ব্যাপারে আদালতে শুনানি হবে। তা ছাড়া চিকি ৎ সক আজাদকেও জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে দু-এক দিনের মধ্যে আদালতে আবেদন করা হবে।