দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুর শহরের পাহাড়পুর এলাকায় রেড ক্রিসেন্ট হাসপাতালের সামনে আজ শুক্রবার সকাল ছয়টায় সড়ক দুর্ঘটনায় এক শিক্ষক নিহত হয়েছেন। নিহত শিক্ষকের নাম শাহাবুদ্দিন লিটন (৩০)। তাঁর বাড়ি পাবনা জেলার কিসমত প্রতাবপুর গ্রামে। তিনি দিনাজপুর নোবেল মেডিকেল ইনস্টিটিউটে শিক্ষকতা করতেন বলে শিক্ষাপ্রতিষ্ঠান সূত্রে জানা গেছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম ইকবাল জানান, নিহত কলেজশিক্ষক পাহাড়পুর মসজিদে ফজরের নামাজ পড়ে ওই রাস্তা দিয়ে বাসায় ফিরছিলেন। এ সময় ঢাকা থেকে সেতাবগঞ্জগামী একটি নাইট কোচ তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।