দিনাজপুরে ২ ভারতীয় নাগরিক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোতোয়ালি থানা পুলিশ শহরে অভিযান চালিয়ে একটি জুয়েলারি দোকান থেকে আজ বৃহস্পতিবার সকালে দুজন ভারতীয় নাগরিককে আটক করেছে। তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।দিনাজপুর সদর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান শামীম ইকবাল জানান, শহরের নিমতলায় মৌসুমি জুয়েলারিতে দুজন ভারতীয় নাগরিক দোকান-মালিকের সঙ্গে ব্যবসায়িক বিষয় নিয়ে আলোচনা করছিলেন। গোপনে সংবাদ পেয়ে কোতোয়ালি থানার পুলিশ জুয়েলারিতে অভিযান চালায়। অভিযানে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে দুজন ভারতীয় নাগরিককে আটক করা হয়। তাঁরা হচ্ছেন সঞ্জীব কুমার আগরওয়ালা (২৫) ও সেবাজিত্ আগরওয়ালা (২৬)। পুলিশের জিজ্ঞাসাবাদে আটক হওয়া দুজন স্বীকার করেছেন, তাঁরা অবৈধ ব্যবসার উদ্দেশ্যেই ভারতীয় সীমান্ত অতিক্রম করে চোরাপথে বাংলাদেশে এসেছেন। এ ব্যাপারে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।