দিনাজপুরের পথে খালেদা জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরে ১৮-দলীয় জোটের জনসভায় যোগ দিতে ঢাকা ছেড়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ শনিবার বিকেল চারটার দিকে গুলশানের বাড়ি থেকে খালেদা জিয়া দিনাজপুরের উদ্দেশে রওনা দেন। তাঁর সঙ্গে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান। কাল রোববার বেলা তিনটায় দিনাজপুরের গোর-এ-শহীদ বড় ময়দানে ১৮-দলীয় জোটের জনসভা হওয়ার কথা রয়েছে। জানা গেছে, আজ রাতে খালেদা জিয়া যাত্রাবিরতি দিয়ে বগুড়া সার্কিট হাউসে অবস্থান করবেন। কাল বেলা ১১টার দিকে বগুড়া সার্কিট হাউস থেকে গাড়িবহর নিয়ে আবার দিনাজপুরের উদ্দেশে রওনা দেবেন। সেখানে প্রথমে তিনি দিনাজপুর সার্কিট হাউসে উঠে দুপুরের খাবার খাবেন। এরপর খালেদা জিয়া দিনাজপুর শহরের ফরিদপুর কবরস্থানে তাঁর বাবা এস্কান্দার মজুমদার, মা তৈয়বা মজুমদার এবং বড় বোন সাবেক মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী বেগম খুরশিদ জাহান হকের কবর জিয়ারত করবেন। বেলা তিনটায় গোর-এ-শহীদ বড় ময়দানে ১৮-দলীয় জোটের জনসভায় বক্তব্য দিয়ে তিনি দিনাজপুর সার্কিট হাউসে ফিরে যাবেন। সেখানে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় শেষে তিনি ঢাকার উদ্দেশে রওনা হবেন।